‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ আর পরনির্ভরশীল হবে না ‘:সহিদুল আলম তালুকদার
- আপডেট সময় : ০৭:২৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ২৯১ বার পড়া হয়েছে

বাউফল উপজেলা বিএনপির আয়োজিত এক জনসভায় বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা সহিদুল আলম তালুকদার বলেছেন,“এই দেশকে সঠিক নেতৃত্ব দিতে হলে বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নেই, তারেক রহমানের কোনো বিকল্প নেই। বিএনপিই পারবে এ দেশকে এগিয়ে নিতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।”
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় বাউফলের কালিশুরী হাইস্কুল মাঠে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সহিদুল আলম তালুকদার আরও বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে এ দেশ আর পরনির্ভরশীল থাকবে না। এই দেশ উৎপাদন ও উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ হবে। তাই আসুন, আমরা সকলে ঐ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করি।”
বর্তমান সরকারকে কঠোর সমালোচনা করে তিনি বলেন,“ফ্যাসিস্ট হাসিনা এই দেশকে ধ্বংস করে দিয়েছে। উন্নয়নের নামে লুটপাট করেছে। এর প্রতিদানও তিনি ভোগ করেছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তাঁকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, আর যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
জনসভায় সভাপতিত্ব করেন আলহাজ আবদুস সালাম সিকদার।এসময় আরও বক্তব্য রাখেন সালমা আলম লিলি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান সেলিম, অধ্যাপক মাসুদুর রহমান, আলহাজ আসলামুর রহমান, আলহাজ নুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিকুর রহমান রাফা, সাবেক যুগ্ম আহ্বায়ক সরিয়ত উল্লাহ সৈকত, ছাত্রদলের পৌরসভার সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।


















