ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বাউফলে নির্মিত হচ্ছে ‘ভালোবাসি বাউফল’ পার্ক, বাড়বে শহরের সৌন্দর বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩

তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে বাধা দিতে গিয়ে হামলার শিকার প্রশাসন, তিন জেলে দণ্ডিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ২১৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণে জারি করা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করতে গিয়ে প্রশাসনের ওপর হামলা চালিয়েছে একদল জেলে। এতে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের অভিযান দলের একাধিক সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে তিন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার তেঁতুলিয়া নদীর মমিনপুর পয়েন্টে এ ঘটনা ঘটে। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশ ও প্রশাসনের সদস্যরা।

অভিযান চলাকালে জেলেরা হঠাৎ করে বাঁশ, লাঠি ও ইটপাটকেল নিয়ে অভিযানকারী দলের ওপর হামলা চালায়। এতে স্পিডবোট চালক, ট্রলার মাঝিসহ অন্তত দুইজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

হামলার পর জেলেরা পালানোর চেষ্টা করলেও তিনজনকে আটক করতে সক্ষম হয় প্রশাসন। আটককৃতরা হলেন, বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের সুলতান আকনের ছেলে জসিম আকন (৩৮), অসিম আকন (৪০) ও একই গ্রামের জালাল আকনের ছেলে মো. রেজাউল আকন (৪৫)।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু আটক তিন জেলেকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, “সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জেলেদের হামলায় আমাদের সদস্যরা আহত হলেও আমরা আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে বাধা দিতে গিয়ে হামলার শিকার প্রশাসন, তিন জেলে দণ্ডিত

আপডেট সময় : ১০:১৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫