বাউফলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৯৩ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পটুয়াখালী জেলার বাউফল পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য শহীদুল আলম তালুকদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক জসিম উদ্দিন ও অধ্যাপক মাসুদুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রহমান সেলিম।
এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভালোবাসা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে বিএনপি আবারও জনগণের দল হিসেবে ক্ষমতায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


















