ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩ WordCamp Central: WordPress Campus Connect at Presidency University: Building Skills, Exploring Careers, and Inspiring the Next Generation Open Channels FM: Who Controls Our Software, Open Channels News Week in Review

বাউফলে অনুমোদনহীন ইটভাটায় অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / ২৩১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলের নুরাইনপুর এলাকায় অনুমোদনহীন একটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার নুরাইপুর এলাকার এমএবি নামের একটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ইট উৎপাদন করে আসছিল ভাটাটি। পরিবেশের ক্ষতি ও নিয়মবহির্ভূতভাবে ভাটা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ভাটা পরিচালনায় দায়িত্বরত ম্যানেজার তাপস পালকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু বলেন, কিছু গোপন সূত্রে জানতে পারি কোনো রকম লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ইটভাটা চলছে ।পরবর্তীতে আমরা অভিযান চালিয়ে সত্যতা পাই । এটা ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ লঙ্ঘন করেছে।আইন অমান্য করে অনুমোদনহীনভাবে ভাটা পরিচালনা করায় এ শাস্তি দেওয়া হয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে অনুমোদনহীন ইটভাটায় অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৩৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫