ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বাউফলে নির্মিত হচ্ছে ‘ভালোবাসি বাউফল’ পার্ক, বাড়বে শহরের সৌন্দর বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩

তফসিলের পর বাউফলে নিজ ব্যানার ফেস্টুন সরালেন ড. মাসুদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ৪৪৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে নিজের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের জামায়াত ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। একই সঙ্গে উপজেলা জুড়ে স্থাপন করা দলীয় ও ব্যক্তিগত সকল ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি নেতা কর্মীদের।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় কালিশুরি এস এ ইন্সটিটিউটের মাঠে এক সমাবেশে তিনি এ নির্দেশনা দেন।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কালিশুরি এস এ ইন্সটিটিউটে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় একই মাঠে জনসমাবেশ হওয়ার কথা থাকলেও, বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে ড. শফিকুল ইসলাম মাসুদ সমাবেশটি স্থগিত করেন। এসময় তিনি নেতা–কর্মীদের তার সকল ব্যানার ফেস্টুন খুলে ফেলার অনুরোধ জানান এবং নিজে সমাবেশের ব্যানার খুলে দৃষ্টান্ত স্থাপন করেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা চাই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য পরস্পরের সহযোগিতা। ডিসি মহোদয়ের পক্ষ থেকে ইতোমধ্যে আমাদের কাছে নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। সেই নির্দেশনা ও কেন্দ্রের পক্ষ থেকে জামায়াত ইসলামের আমীর ডা. শফিকুর রহমান ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তৃণমূলের দায়িত্বশীল নেতা কর্মীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব ব্যানার ফেস্টুন অপসারণের অনুরোধ জানিয়েছেন। প্রশাসনকে সহযোগিতা করার জন্য আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আমি ওয়ার্ডভিত্তিক নেতা কর্মীদের অনুরোধ করছি, যার যার অবস্থান থেকে আমাদের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তফসিলের পর বাউফলে নিজ ব্যানার ফেস্টুন সরালেন ড. মাসুদ

আপডেট সময় : ০৪:৩৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫