ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বাউফলে সরকারি জমিতে অবৈধ দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২৯৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠের পাশের সরকারি জায়গায় গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ৬টি অস্থায়ী দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসব দোকানের মধ্যে চটপটি, ফুসকা ও ঝালমুড়ির দোকানসহ প্রায় ১১-১২টি দোকান দীর্ঘদিন ধরে পাবলিক মাঠের পাশে গড়ে উঠেছিল।

জানা যায়, এসব দোকানের কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল এবং সড়কে যানজটের সৃষ্টি হচ্ছিল। এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু বলেন, সরকারি জায়গা দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করা যাবে না। এতে জনদুর্ভোগ বাড়ে ও শৃঙ্খলা নষ্ট হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাবলিক মাঠের পাশের সব অস্থায়ী দোকান সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে সরকারি জমিতে অবৈধ দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

আপডেট সময় : ০৬:৩৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫