নির্বাচন তফসিলের নির্দেশনা অনুযায়ী বাউফলে রাজনৈতিক ব্যানার–ফেস্টুন অপসারণ
- আপডেট সময় : ০৪:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ২৬৮ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় পটুয়াখালীর বাউফল উপজেলায় রাজনৈতিক প্রচারসামগ্রী অপসারণ কার্যক্রম শুরু করেছে প্রশাসন।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলুর নেতৃত্বে বাউফল সরকারি কলেজের সামনের সড়ক ও আশপাশের এলাকায় টাঙানো সকল রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু বলেন,নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষণার পর যেকোনো ধরনের রাজনৈতিক প্রচারসামগ্রী প্রদর্শন আচরণবিধির লঙ্ঘন। সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে এসব ব্যানার–ফেস্টুন টাঙানো আইনত দণ্ডনীয় অপরাধ। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।


















