ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী-২ (বাউফল ) আসনে খেলাফত মজলিসের প্রার্থী মোঃ আলমগীর হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ৩৪২ বার পড়া হয়েছে

created by photogrid

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস তাদের মনোনীত প্রার্থী মোঃ আলমগীর হোসেন।

খেলাফত মজলিসের ঘোষণাপত্রে জানানো হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য খেলাফতের ন্যায়ভিত্তিক আদর্শ বাস্তবায়ন এবং একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।

মনোনীত প্রার্থী মোঃ আলমগীর হোসেন বলেন,আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, ইনশাআল্লাহ আমি কাজ করতে চাই পুরো বাউফলবাসীর জন্য। দুর্নীতি, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন,জনগণের দোয়া ও সমর্থন পেলে জাতীয় সংসদে গিয়ে ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনস্বার্থে কথা বলবো। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করবো।

উল্লেখ্য, মোঃ আলমগীর হোসেন বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিস, পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আসন্ন নির্বাচনে ভোটারদের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বাউফলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালী-২ (বাউফল ) আসনে খেলাফত মজলিসের প্রার্থী মোঃ আলমগীর হোসেন

আপডেট সময় : ০৩:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫