সংবাদ শিরোনাম :
মহান বিজয় দিবসে জীবন বাঁচানোর দৃষ্টান্ত, রক্তদান করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ৩২৯ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মদনপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আল আমিন গাজী। বিজয়ের এই গৌরবময় দিনে তিনি স্বেচ্ছায় রক্তদান করে এক অসুস্থ বোনের জীবন বাঁচাতে এগিয়ে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে আল আমিন গাজী কোনো দ্বিধা না করে রক্তদান করেন। তার এই উদ্যোগে অসুস্থ ওই নারী চিকিৎসা সহায়তা পান এবং পরিবারের মাঝে স্বস্তি ফিরে আসে।
এ বিষয়ে মোঃ আল আমিন গাজী বলেন, বিজয় দিবস আমাদের ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। একজন মানুষ হিসেবে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব। রক্তদান করে যদি একটি জীবন বাঁচানো যায়, সেটাই আমার সবচেয়ে বড় বিজয়।


















