ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বিশেষ অভিযানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ৩৮৭ বার পড়া হয়েছে

created by photogrid

পটুয়াখালীর বাউফলে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ টি এম কাওসার (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাউফল সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বুজরুক আলী সিকদার বাড়ির মাদ্রাসার সামনে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।কাওসার একই এলাকার নূর হোসেনের ছেলে ।

পুলিশ জানায়, চলমান ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত এ টি এম কাওসার বাউফল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ বিষয়ে বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে বিশেষ অভিযানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫