বাউফলে বিএনপির প্রতিষ্ঠাতা নেতার পুত্রের জামায়াতে যোগদান
- আপডেট সময় : ১০:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / ৬০৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম শাহাজাদা মিয়ার পুত্র এবং বাউফল সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহেদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ) বিকেল ৩ টায় বাউফল জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের হাতে হাত রেখে দলটিতে যোগদানের ঘোষণা দেন।
জাহেদ মাহমুদ বলেন, শৈশব থেকেই বাবা আমাকে রাজনীতির পথে চলতে শিখিয়েছেন। তার সততা ও আদর্শ আমি কাছ থেকে দেখেছি। অথচ বারবার অপমান ও অবমূল্যায়নের শিকার হয়েছি, যা মেনে নেওয়া কঠিন।
তিনি আরও বলেন, আজ আল্লাহকে সাক্ষী রেখে ড. শফিকুল ইসলাম মাসুদকে আমার রাজনৈতিক অভিভাবক হিসেবে গ্রহণ করলাম। তার ন্যায়সঙ্গত কাজে আমি সর্বশক্তি দিয়ে পাশে থাকব। কোনো ভুল হলে যেন ভাই হিসেবে সংশোধন করে দেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম শাহজাদা মিয়ার কলিজার টুকরা সন্তান জাহেদ ভাইকে আজকে আমার আমাদের কাফেলায় পেয়েছি । আধুনিক মডেল বাউফল বিনির্মাণের আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য অঙ্গীকার বদ্ধ হয়েছি।


















