বাউফলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ
- আপডেট সময় : ০৮:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ২২৫ বার পড়া হয়েছে

বাউফলের নওমালা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৪ জানুয়ারি) নওমালা বিএনপির নির্বাচনী কার্যালয়ে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া মিলাদে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বি এন পির সাবেক এমপি ও পটুয়াখালী-২ বাউফল আসনের বিএনপির এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদারের পুত্র রাইয়ান আকাশ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইউনুস মৃধা, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন,সাবেক ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মোতালেব চৌকিদার, নওমালা ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ নাসিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য আল্লাহর কাছ বিশেষ মোনাজাত করা হয়।


















