ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেতার আবেদনে বাউফল পৌরসভায় অর্ধকোটি টাকার বিশেষ বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / ৫০৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংগঠক ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম সদস্য সচিব, পটুয়াখালীর বাউফলের কৃতি সন্তান সানাউল্লাহ খানের আবেদনের পরিপ্রেক্ষিতে বাউফল পৌরসভা উন্নয়ন কার্যক্রমের জন্য প্রায় অর্ধকোটি টাকা (৫০ লাখ) বিশেষ বরাদ্দ পেয়েছে। সরকার ২০২৫–২৬ অর্থবছরের উন্নয়ন বাজেট থেকে এ অর্থ অনুমোদন দিয়েছে।

জানা গেছে, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বরাবর সানাউল্লাহ খানের করা আবেদনের ভিত্তিতে এই বিশেষ বরাদ্দ অনুমোদিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পৌর–২ শাখা) গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বার্ষিক উন্নয়ন সহায়তা খাতের ‘বিশেষ বরাদ্দ’ উপখাত থেকে এককালীনভাবে বাউফল পৌরসভাকে এ অর্থ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মোশারেফ হোসেন স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, বরাদ্দকৃত অর্থ বাউফল পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে। এর মাধ্যমে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।

সরকারি অর্থ ব্যবহারের ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। পৌরসভার প্রশাসক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পৌর নির্বাহী কর্মকর্তা যৌথভাবে আয়-ব্যয়ের দায়িত্ব পালন করবেন। অর্থ ব্যয়ের সময় পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) ২০০৮ এবং উন্নয়ন সহায়তা বরাদ্দ ও ব্যবহার নির্দেশিকা–২০২৪ অনুসরণ করতে হবে। বরাদ্দ পাওয়া অর্থ আগামী ৩০ জুন ২০২৬ সালের মধ্যে ব্যয় করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ব্যয় না হলে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে ব্যয়ের বিস্তারিত হিসাব স্থানীয় সরকার বিভাগে দাখিল করতে হবে।

এ বিষয়ে এনসিপি নেতা সানাউল্লাহ খান বলেন,

“আমি বাউফল অঞ্চলের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমৃত্যু এ এলাকার মানুষের সেবা করে যেতে চাই। বাউফল পৌরসভার উন্নয়নের জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ অনুমোদন করাতে পেরেছি—আলহামদুলিল্লাহ।”

উল্লেখ্য, সানাউল্লাহ খান দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এনসিপি নেতার আবেদনে বাউফল পৌরসভায় অর্ধকোটি টাকার বিশেষ বরাদ্দ

আপডেট সময় : ০১:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬