ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামলার শিকার বৃদ্ধ সানু মৃধাকে দেখতে ছুটে গেলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ২৬৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে হামলার শিকার হয়ে শারীরিক লাঞ্ছনার শিকার হওয়া প্রবীণ ব্যক্তি সানু মৃধাকে দেখতে তার বাড়িতে ছুটে গেছেন বাউফলের গণমানুষের নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. শফিকুল ইসলাম মাসুদ।

জানা যায়, আদাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সানু মৃধা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে একটি ইতিবাচক স্টেটমেন্ট প্রদান করেন। এ ঘটনার পর গত ১৬ জানুয়ারি রাতে একদল দুর্বৃত্ত অন্ধকারের সুযোগ নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।

খবর পেয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ সানু মৃধার বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ঘটনার তীব্র নিন্দা জানান।

ড. মাসুদ বলেন, “মতপ্রকাশের স্বাধীনতার জন্য একজন জ্যেষ্ঠ নাগরিকের ওপর এমন হামলা অত্যন্ত নিন্দনীয় ও বর্বরোচিত। যারা এ ধরনের সহিংসতায় জড়িত, তারা সমাজের জন্য হুমকি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “সহিংসতা নয়, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে বাউফলকে একটি নিরাপদ ও সুন্দর জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হামলার শিকার বৃদ্ধ সানু মৃধাকে দেখতে ছুটে গেলেন ড. শফিকুল ইসলাম মাসুদ

আপডেট সময় : ০৮:৫০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬