ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে কালী মন্দিরে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ৩১৯ বার পড়া হয়েছে

Screenshot

পটুয়াখালীর বাউফলে একটি কালী মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সাড়ে ৯টার দিকে উপজেলার বাউফল সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভুবনসাহা স্টানে রাস্তার উত্তর পাশে অবস্থিত কালি মন্দিরে এ ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে একদল দুর্বৃত্ত হঠাৎ করে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় মন্দিরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেছেন এলাকাবাসী। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মন্দির কমিটির ক্যাশিয়ার সহকারী সুসান্ত চন্দ্র কবিরাজ বলেন , ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। মূর্তির মাথা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে কালী মন্দিরে হামলার অভিযোগ

আপডেট সময় : ১১:০০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬