বাউফলে আলোকিত বাউফল ব্লাড ডোনেট সোসাইটির কার্যনির্বাহী পরিষদ ঘোষণা
- আপডেট সময় : ১২:৩৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ৫২৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত বাউফল ব্লাড ডোনেট সোসাইটি’-র নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এ পরিষদ গঠন করা হয়।
ঘোষিত কমিটিতে ইমন মাতুব্বরকে সভাপতি ও মেহেদী হাসানকে সহ-সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী আব্দুর রহমান মুক্তাদির এবং সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাইজিদ হোসেন সাকিব।
এছাড়া সাংগঠনিক সম্পাদক এনামুল চৌকিদার, ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন, দপ্তর সম্পাদক রবিউল চৌকিদার, প্রচার সম্পাদক শামীম হাওলাদার, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক তুষার হাওলাদার, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক তাসমিয়া ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক শাকিল মিয়া এবং তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে হৃদয় হোসেন দায়িত্ব পেয়েছেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাব্বি হোসেন রাজু জানান, রক্তদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতেই এ নতুন কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই অরাজনৈতিক সামাজিক সংগঠনটি বাউফলসহ আশপাশের এলাকায় স্বেচ্ছায় রক্তদান ও মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।



















