ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ইউপি প্রতিনিধিদের সঙ্গে এমপি ড. মাসুদের মতবিনিময় ও ইফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ২৫৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় উপজেলার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. মাসুদ বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। জনগণের প্রত্যাশা পূরণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। বাউফলের উন্নয়ন ও জনসেবা আরও গতিশীল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউনিয়ন পরিষদই হচ্ছে সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অন্যতম কার্যকর মাধ্যম। তাই জনগণের আস্থা অর্জনে জনপ্রতিনিধিদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভা শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ইউপি প্রতিনিধিদের সঙ্গে এমপি ড. মাসুদের মতবিনিময় ও ইফতার

আপডেট সময় : ০৪:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬