ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই,পাশে দাঁড়ালো জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ২৭৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় গভীর রাতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার(৬ মার্চ) রাত ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আব্দুল মোতালেব ও মৃত ফরহাদ মৃধার পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে। এতে তাদের বসতঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মাস হওয়ায় পরিবারের সদস্যরা নামাজ শেষে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরের ভেতর আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা দ্রুত বের হয়ে প্রাণ বাঁচান। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে রাতের অন্ধকারে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দুইটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

মৃত ফরহাদ মৃধার স্ত্রী পারভীন বেগম বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম, কখন আগুন লেগেছে বুঝতে পারিনি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার ট্রাংকে থাকা প্রায় ১০ হাজার টাকা, কিছু স্বর্ণালংকার, ছেলের বই-পোশাক, বিছানাপত্র কিছুই আর নেই।

মোতালেব মৃধার পুত্রবধূ মনিরা জানান, আগুন দেখে তিনি কোনোমতে মেয়েকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন। ঘরের ভেতরে থাকা হাঁস-মুরগিও আগুনে পুড়ে মারা গেছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুস সোবহান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক কিছু আর্থিক সহায়তা ও কম্বল দেন এবং পরে আরও সহায়তার আশ্বাস দেন।

বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাব্বির আহমেদ জানান, খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই,পাশে দাঁড়ালো জামায়াত

আপডেট সময় : ০৩:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬