ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ১৭৪ বার পড়া হয়েছে

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—নারী ও কন্যার অধিকার সুরক্ষিত হোক” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শারমিন আক্তার।

এ সময় বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশনের বাউফল প্রোগ্রাম অফিসার মো. রাশেল মিয়া এবং হেলথ প্রোমোটর মরিয়ম বেগম।

বক্তারা বলেন, নারী ও কন্যাদের অধিকার সুরক্ষায় শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আইনি সচেতনতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ জরুরি।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কিশোরী দলের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময় : ০৩:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬