ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে লঞ্চঘাটে লঞ্চের চাপে কিশোর আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

Screenshot

পটুয়াখালীর বাউফল নুরাইনপুর লঞ্চঘাটে লঞ্চে ওঠার সময় ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ১২ বছর বয়সী এক কিশোর। লঞ্চ ও পন্টুনের মাঝখানে পা আটকে গিয়ে তার ডান পায়ের পাতা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে।

শনিবার (২৮ মার্চ) বিকেল প্রায় পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আহত কিশোর আব্দুর রহমান গাজী উপজেলার ইন্দ্রকুল গ্রামের বাসিন্দা মো. রাসেল গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে লঞ্চঘাটে অবস্থান করছিল আব্দুর রহমান। বিকেলের দিকে কালাইয়া লঞ্চঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি বন্ধন-৫ লঞ্চটি নুরাইনপুর ঘাটে ভিড়লে যাত্রীরা দ্রুত লঞ্চে ওঠার চেষ্টা করেন। এ সময় লঞ্চটি ধীরে ধীরে পন্টুনের কাছে চলে এলে আব্দুর রহমান পন্টুন থেকে লঞ্চে উঠতে যায়। তখন লঞ্চ ও পন্টুনের মাঝখানে তার ডান পা আটকে গিয়ে গুরুতর আঘাত পায়।

ঘটনার পরপরই আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফ বলেন, কিশোরটির ডান পায়ের অবস্থা খুবই গুরুতর হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে লঞ্চঘাটে লঞ্চের চাপে কিশোর আহত

আপডেট সময় : ০২:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬