ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৮৭ লাখ টাকা প্রতারণা মামলায় বাউফলের মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৩৬ বার পড়া হয়েছে

৮৭ লাখ টাকা প্রতারণার অভিযোগে ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় পটুয়াখালীর বাউফলের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. মাসুম বিল্লাহ উপজেলার উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী। তিনি বাহির দাসপাড়া গ্রামের বাসিন্দা।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে বাউফল উপজেলার বাহির দাসপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে মাসুম বিল্লাহর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা পশ্চিম থানার একটি দল বাউফল থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। পরে গ্রেপ্তার মাসুম বিল্লাহকে ঢাকায় নিয়ে যায় উত্তরা পশ্চিম থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ৮৭ লাখ টাকা প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। এতে মো. মাসুম বিল্লাহকে ৬ নম্বর আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি উত্তরা পশ্চিম থানায় ৫ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার অপর দুই আসামি এরই মধ্যে গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস ধরে কারাগারে রয়েছেন। মাসুম বিল্লাহকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় আরও একজন আসামি পুলিশের হেফাজতে গেলেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্যরা বাউফল থানায় এসে অধিযাচনপত্র (রিকুইজিশন) দেন এবং আসামিকে গ্রেপ্তারে সহযোগিতা চান। পরে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হয়।

বাউফল থানার ডিউটি অফিসার এসআই লিটনও বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরা পশ্চিম থানা পুলিশের দেওয়া অধিযাচনপত্র তার কাছে রয়েছে।

উত্তরা পশ্চিম থানায় নতুন ওসি খালিদ মনসুর খবর বাউফলকে বলেছেন, গ্রেপ্তারকৃত মাসুম বিল্লাহ এর বিরুদ্ধে প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হাওয়ায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৮৭ লাখ টাকা প্রতারণা মামলায় বাউফলের মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬