ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফল রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার হাফেজ আলআমিনের ইন্তেকাল

সিফাদ জামান আয়ান
  • আপডেট সময় : ০৯:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ও হাফেজে কুরআন হাফেজ আলআমিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি ইন্তেকাল করেন। আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাফেজ আলআমিন ছিলেন সদা হাস্যোজ্জ্বল, অমায়িক ও সৎ স্বভাবের মানুষ। মাদ্রাসায় হেফজ বিভাগের শিক্ষক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষার খেদমতে নিয়োজিত ছিলেন। তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা জানান, মানুষের সঙ্গে তার ছিল আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। তার হাস্যোজ্জ্বল মুখ ও বিনয়ী আচরণ সহজেই সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিল।

মরহুমের জানাজায় বাউফলের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ভাচ্যুয়ালি বক্তব্য প্রদান করেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। মরহুমের স্বজন ও সহকর্মীরা মহান আল্লাহর কাছে তার দ্বীনি খেদমত কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দানের জন্য দোয়া করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফল রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার হাফেজ আলআমিনের ইন্তেকাল

আপডেট সময় : ০৯:০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬