বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কর্পূরকাঠি এলাকার মানসুরিয়া দাখিল মাদ্রাসার উত্তর পাশে সাইফুল খলিফার পুকুরের পশ্চিম পাশের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া এলাকার ফাহিম ইসলাম ইমন (২৩) ও একই এলাকার আবুল বশার (২৫)।
পুলিশ জানায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং একটি NEXG N6 Lite অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
অভিযানে বাউফল থানার এসআই সম্বিত রায়সহ পুলিশের সদস্যরা অংশ নেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


















