ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলের সাবেক পৌর মেয়রসহ ১৪ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ২৩৫ বার পড়া হয়েছে

রাজধানীর গুলশানে মিছিল নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পটুয়াখালীর বাউফল উপজেলার পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক ওরফে জুয়েলসহ ১৪ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে রিমান্ডের আদেশ দিয়েছেন।

রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের সাবেক সভাপতি শাহ্ মোস্তফা আলমগীর, তরিকুল ইসলাম টুটুল, জুলহাস মণ্ডল সাকি, দেলোয়ার হোসেন জিসান, শেখ শহিদুল ইসলাম বাবু সরদার, রায়হান পারভেজ রুবেল, হারুন বাসার, বাবু শেখ, মো. খলিল, ফরিদ আহাম্মদ কাঞ্চন, রুহুল আমিন ফারাজি, মেজবাহ উদ্দিন খান ও আরিফুল ইসলাম। তারা এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এদিন শুনানিকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ লোকের অংশগ্রহণে একটি মিছিল হয়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে ওইদিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ১১৮ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলের সাবেক পৌর মেয়রসহ ১৪ জন রিমান্ডে

আপডেট সময় : ০৪:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬