ঢাকা ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০১:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে চোরাই দুটি মহিষ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ ‘দাদা চোর চক্রের’ দুই সদস্যকে আটক করা হয়েছে। পরে শনিবার (৩১ অক্টোবর) তাদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মো. শাহিন পন্ডিত (৩৯), পিতা মৃত বারেক পন্ডিত এবং মো. বাবুল সরদার (৪০), পিতা মো. সুলতান সরদার। তারা দুজনই উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর মিয়াজান এলাকার বাসিন্দা।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বাউফলের ফোরকান মোল্লার (৬৫) দুটি মহিষ বর্গা পালন করার জন্য দেন শাজাহান চৌকিদারকে (৬৫)। গত ১৪ মে রাতে সূর্যমণি ইউনিয়নে শাজাহান চৌকিদারের গোয়ালঘর থেকে মহিষ দুটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা বাউফল থানায় লিখিত অভিযোগ করেন।

পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে শুক্রবার (৩০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান খালপাড় এলাকায় অভিযান চালিয়ে চোরাই মহিষ দুটি উদ্ধার এবং শাহিন পন্ডিত ও বাবুল সরদারকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা এলাকায় ‘দাদা গ্রুপ’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। চক্রটি নদী ও সাগরে চুরি-ডাকাতির সঙ্গেও জড়িত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক

আপডেট সময় : ১০:০১:০০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬