ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার বাউফলে নির্মিত হচ্ছে ‘ভালোবাসি বাউফল’ পার্ক, বাড়বে শহরের সৌন্দর বাউফলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা বাউফলে সাইকেলে সাংগঠনিক পথচলা ইউনিয়ন আমীর ও সেক্রেটারি, খুবই সাধারণ জীবনযাপন, নেই দল ও এমপির প্রতি কোনো অভিযোগ বাউফলে চোরাই দুই মহিষ উদ্ধার, ‘দাদা চোর চক্রের’ দুই সদস্য আটক WordCamp Central: WordCamp Sylhet 2026: No Swag, All Heart বাউফলের সূর্যমণি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন বিএনপি নেতা মাসুদুর রহমান বাউফলে শনিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে WPBeginner Spotlight 29: WPVibe Passes 100,000 Users, OptinMonster MCP, and an Urgent PHP Fix বাউফলে গালাগালিকে কেন্দ্র করে নারীদের সংঘর্ষ, আহত ৩

বাউফলে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ১২৯ বার পড়া হয়েছে

created by photogrid

পটুয়াখালীর বাউফলে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত শাহিনুল ইসলাম (২২) ও আশিফুর রহমানকে (২৫) পটুয়াখালী আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।

বাউফল থানার পুলিশ জানায়, রোববার
(১ নভেম্বর) দিবাগত রাত ১২টা দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি মুদি দোকানের সামনে পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বাউফল থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ৪, তারিখ ২ নভেম্বর ২০২৬।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬