ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সভাপতি হলেন বাউফলের মাইনুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ৩৬৩ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মাদ মাইনুল ইসলাম। তিনি এর আগেও একই দায়িত্বে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মুহাম্মাদ মাইনুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সাবেক সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী মাওলানা নজরুল ইসলাম-এর বড় ছেলে। তিনি ছাত্ররাজনীতিতে তার পথচলা শুরু করেন বাউফল উপজেলা থেকেই। ২০১৭-১৮ সালে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

নবঘোষিত কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মুহাম্মাদ। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের সভাপতি হলেন বাউফলের মাইনুল

আপডেট সময় : ০৬:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫