ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে বাউফলে ৩০০ ফুটবল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১৭২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকার স্কুলশিক্ষার্থীদের মাঝে গত এক মাসে প্রায় ৩০০টি ফুটবল বিতরণ করা হয়েছে। স্থানীয়ভাবে আয়োজিত এসব কার্যক্রমে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন বাউফল উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা এস ডি আব্দুল্লাহ শিবলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জানা গেছে, বাউফল-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে উপজেলার কনকদিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের জন্য এসব ফুটবল বিতরণ করা হয়। এ কার্যক্রমে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা সহযোগিতা করেন।

ফুটবল পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। তারা নিয়মিত খেলাধুলার জন্য মাঠ ও প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে।

স্থানীয় বাসিন্দারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা হলে তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে কিশোর-তরুণদের মাঠমুখী করতে ক্রীড়া সামগ্রী বিতরণের মতো উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এমপি শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে বাউফলে ৩০০ ফুটবল বিতরণ

আপডেট সময় : ১১:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬