ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় বাসর রাতের পরেই মিলল যুবকের গলাকাটা মরাদেহ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৫১১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় বাসর রাত পেরিয়ে সকাল হতেই ওমর আলী (২৪) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার লতাচাপলী ইউপির তাহেরপুর গ্রামে বাড়ির পাশের একটি মরিচ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ওমর আলী ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৪ জানুয়ারি) ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহ আলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। গতকাল সোমবার কনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষে কনেকে ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে ওমর ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হন। পরে সকাল ১০টার দিকে স্থানীয়রা মরিচক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশিয় দা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলাপাড়ায় বাসর রাতের পরেই মিলল যুবকের গলাকাটা মরাদেহ

আপডেট সময় : ১০:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪