ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিতাবাঘ সাদৃশ্যের প্রাণী দেখে বাউফলের এলাকাবাসী আতঙ্কে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১২:০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৭০৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফল পৌরসভার দরবেশ আলী সড়কের পাশের একটি পুরোনো পরিত্যক্ত দেয়াল ঘেরা ঝোপে চিতাবাঘ সাদৃশ্যের প্রাণী দেখা গেছে। (৩ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রাণীটা ঝোপের ভেতরে একটা ফাঁকা জায়গায় বসা অবস্থায় দেখতে পান এলাকাবাসী। ঝোপের একপাশের পুরোনো দেয়ালে প্রাণীর নখের আচরের চিন্হ দেখা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান খান।
বিজ্ঞাপন
প্রাণীর শারিরীক গঠন এবং গায়ের ডোরা কাটা দাগ দেখে স্থানীয়রা মনে করছে এটি চিতা বাঘ। এই দরবেশ আলী সড়কের নিকটেই ১০৩ নং বাউফল আদর্শ সরকারি প্রথমিক বিদ্যালয় ও বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। তাই এই পথে বিদ্যালয়ে আশা যাওয়া করে বহু শিক্ষার্থী। এখন শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। এছাড়াও ওই এলাকার সাধারণ মানুষ তাদের গৃহপালিত পশু ও নিজেদের জান মাল নিয়ে বেশ আতঙ্কিত হয়ে পড়েছে।
মোবাইলে ধারণ করা প্রাণীটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বন বিভাগের কাছে চিতা বাঘ সাদৃশ্য প্রাণীটি উদ্ধার করার জন্য দাবি জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় ইমামুজ্জামান জানান,এটা যেকোন মুহূর্তে জনজীবনে আক্রমণ করতে পারে,একজনকে দৌড়ানী দিছে আজকে।আমাদের হাঁস,মুরগীর জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে ।দ্রুত কোনো ব্যাবস্থা নেওয়ার জন্য দাবি জানাই ।

বাউফল উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান খান বলেন, আমি ভিডিওটা দেখেছি৷ বিষয়টা আমাদের ওয়াইল্ড লাইফের রেস্কিউ টিমকে জানানো হয়েছে। আমরাতো চিতা বাঘ বা মেছো বিড়াল উদ্ধারে অভিজ্ঞ না, তাই ওদের রিপ্লাই পেয়ে বিস্তারিত পরবর্তীতে আপনাদের জানানো হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চিতাবাঘ সাদৃশ্যের প্রাণী দেখে বাউফলের এলাকাবাসী আতঙ্কে

আপডেট সময় : ১২:০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪