চিরতরে চলে গেলেন পটুয়াখালীর সাংবাদিক মির্জা আহসান হাবিব
- আপডেট সময় : ০২:২২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / ৫৭৩ বার পড়া হয়েছে

রইসুল ইসলাম ইমন::
পটুয়াখালীতে হৃদক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে সাংবাদিক মির্জা আহসান হাবিব মারা গেছেন। (ইন্নলিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজেউন) বৃহস্পতিবার দিবাগত রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে হার্ট স্টোক জনিত কারনে অসুস্থ্য হলে খুলনার আবু নাসের হাসপাতালে র্দীঘদিন চিকিৎসা নিয়েছেন তিনি। হাবিব জাতীয় দৈনিক কালবেলার পটুয়াখালী প্রতিনিধি ছিলেন। এছারাও স্থানীয় দৈনিক সাথী পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন এবং পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য ছিলেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর এলাকার মদিনা মসজিদে প্রথম জানাযা শেষে পটুয়াখালী প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। পরে তাকে বরিশাল জেলার মুলাদি উপজেলার পূর্ব নাজিরপুর গ্রামের নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
মৃতের স্ত্রী বলে খুলনায় চিকিৎসা শেষে পটুয়াখালী ফিরে আসেন। এরপর ১২ এপ্রিল অসুস্থ্য হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
মির্জা আহসান হাবিব সুনামের সঙ্গে প্রায় দুই যুগ পটুয়াখালীতে পরিবার নিয়ে বসবাস করেছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পটুয়াখালীতে। সাংবাদিক অঙ্গন, রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলেই তার মৃত্যুর খবরে শোকের ছায়া বিরাজমান। অত্যন্ত সদালাপী মির্জা আহসান হাবিব মৃত্যুকালে স্ত্রী-দুই কন্যা নাতি-নাতনি সহ অসংখ্য গুনীগ্রাহি রেখে গেছেন।











