জমি দখলের প্রতিবাদে এক বৃদ্ধর সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৪:৪৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ২১৮ বার পড়া হয়েছে

বাউফলে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোঃ জাহাঙ্গীর হোসেন নামে এক ভুক্তভোগী বৃদ্ধ । সোমবার (৭অক্টোবর) দুপুর দেড়টার দিকে পৌর শহরের একটি আবাসিক হোটেলে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন,‘ পৌর সভার ৮ নম্বর ওয়াডের্র ৭৩৬ নং খতিয়ানে ৫৩৮৮,৫৩৮৫ ও ৫৩৮৬ নং দাগে ১৯৯০ সালে এমদাত, তার মা ভানু বিবি ও মামী সাফিয়া খাতুনের কাছ থেকে ২৩ দশমিক ৫০ শতাংশ জমি ক্রয় করি। দীর্ঘ ৩৪বছর ধরে সেই জমি ভোগদখল করে আসছি।
৫আগস্ট প্রেক্ষাপটের পরির্বতনের পর গত ৮ আগস্ট স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে মজিবর মোল্লা, জব্বার মাতব্বরের ছেলে শহিদুল ইসলামসহ ১-২০ জনের একটি দল সিনামা স্টাইলে এসে আমার জমি দখল করে সেখানে একটি ছাপড়া ঘর তুলেন। এসময় আমি বাধা দিতে গেলে আমাকে প্রাণনাশের হুমকি দেন। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে তার জমি দখলমুক্ত করতে সহায়তা কামনা করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মজিবর মোল্লা ও শহিদুল ইসলাম। তারা বলেন,‘ তার জমি দখল করিনি, আমাদের জমিতে ঘর তুলেছি।
বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন,‘ আমি কয়েকদিন আগে যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


















