ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে মলম পার্টির খপ্পরে বাউফলের যুবক, নতুল্লাবাদে অচেতন অবস্থায় উদ্ধার
- আপডেট সময় : ০৪:৫৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৯৩ বার পড়া হয়েছে

ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে মলম পার্টির খপ্পরে পড়ে মোঃ সজিব হোসেন (২৪) নামের এক যুবক অচেতন অবস্থায় বরিশালের নতুল্লাবাদ নজরুল সড়কের মুখে পড়ে আছেন বলে জানা গেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় দেখতে পান। তার সঙ্গে থাকা পরিচয়পত্র/তথ্য থেকে জানা গেছে, তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের গোয়ালিয়া বাঘা গ্রামে।তার পিতার নাম জুলফিকর আলী পনু।
তবে কীভাবে তিনি মলম পার্টির কবলে পড়েছেন, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে কোনো একসময় দুর্বৃত্তদের খপ্পরে পড়ে তিনি অচেতন হয়ে পড়েন।
এলাকার কেউ ওই যুবককে চিনে থাকলে অথবা তার পরিবারের সঙ্গে পরিচিত থাকলে দ্রুত নতুল্লাবাদ নজরুল সড়কের মুখে গিয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর অনুরোধ করা হয়েছে।
পরিবারের সদস্যদের দ্রুত যোগাযোগ করে তাকে নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।


















