ঢাকাস্থ দশমিনা-গলাচিপা জাতীয়তাবাদী যুব ফোরামের আহ্বায়ক কমিটি প্রকাশ
- আপডেট সময় : ০৬:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ৪২১ বার পড়া হয়েছে

ঢাকাস্থ পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলার জাতীয়তাবাদী যুব ফোরামের কমিটি প্রকাশ।
ঢাকা ধোলাইপাড় যুব ফোরামের অস্থায়ী কার্যালয় শুক্রবার (১৯ মে) রাতে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ঘোষণাকরা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ দশমিনা-গলাচিপা জাতীয়তাবাদী যুব ফোরামের আহ্বায়ক কমিটি সমন্বয়ক মো. মহিবুল্লা জয়, বিশেষ অতিথি ছিলেন মো.আল মামুন প্রমূখ।
আগামী ১৫ দিনের মধ্যে নতুন আহবায়ক কমিটিকে পূর্ণাঙ্গ গঠনের নির্দেশনা দেয়া হয়।
এ সময় ছাত্রদল নেতা আবুল বশার জানান, ঢাকায় বসবাসরত জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মীরা মামলা-হামলা ও অসুস্থ্যসহ কেউ মারা গেলে তাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
এর আগে সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ সকল সদস্যের সম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট নতুন দশমিনা ও গলাচিপার যুব ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন,এতে মো. আনিসুর রহমানকে আহবায়ক ও মো. কবির হোসেন হাওলাদারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
এই কমিটির আগামী ১৫ দিনের মধ্যে নতুন আহবায়ক কমিটিকে পূর্ণাঙ্গ গঠনের নির্দেশনা দেয়া হয়।
























