ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘তাবলীগ সদস্য সেজে মসজিদে আশ্রয়ের চেষ্টা করেছিলো খুনি’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১২:৫৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / ৪৭৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে পেট্রোল নিক্ষেপ করে আগুন দিয়ে হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকিরকে হত্যার ঘটনার প্রধান আসামি সাকিব গাজীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ জুন) দুপুরে পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

সাংবাদিকদের পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই আসামিদের ধরার জন্য, জেলা পুলিশের একটি টিম কাজ করছে। হোটেল ম্যানেজার জাহাঙ্গীরের হত্যার ঘটনায় পটুয়াখালী থানায় একটি মামলা হয়। মামলার অপরাধীকে ধরতে প্রযুক্তির সাহায্যে অভিযান চালায় পুলিশ। অপরাধী সাকিব ঘটনার পরে পালিয়ে পটুয়াখালী থেকে বরিশাল, সেখান থেকে বরগুনা। পরে আবার ঢাকার কাকরাইল মসজিদে তবলীগ সদস্য সেজে আশ্রয় নেয়ার চেষ্টা করে, সেখানে জায়গা না পেয়ে বরিশালের উজিরপুর উপজেলায় খালার বাড়িতে অপরাধ গোপন করে আশ্রয় নেন। পরে পটুয়াখালী সদর থানার উপ পুলিশ পরিদর্শক কামরুল ইসলামসহ উজিরপুর থানা পুলিশের সহযোগিতায় গত রাতে বরিশালের উজিরপুরের সাকিবের খালা বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এরপরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়। আসামি সাকিব গাজী পটুয়াখালীর ফটিকের খেয়াঘাট এলাকার বাসিন্দা শাহীন গাজীর ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসানসহ পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউজের দ্বিতীয় তলায় ফ্রি রুম খুলে দেওয়া নিয়ে কথা কাটাকাটিতে ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের গায়ে পেট্রোল নিক্ষেপ করেন আগুন ধরিয়ে দেন সাকিব গাজী। পরে ৮ জুন বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছোট ভাই জামাল ফকির সাকিব গাজী ও শাহীন গাজীসহ অজ্ঞাত ৪/৫ জনের নামে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘তাবলীগ সদস্য সেজে মসজিদে আশ্রয়ের চেষ্টা করেছিলো খুনি’

আপডেট সময় : ১২:৫৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩