ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • / ৪৯৫ বার পড়া হয়েছে

এক ব্যক্তি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত, দুই ব্যক্তি বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত । এরকম তিন ব্যক্তিকে ঢাকা থেকে পটুয়াখালীর বাউফল থানা পুলিশ গ্রেপ্তার করে আজ বুধবার সন্ধ্যায় থানায় নিয়ে এসেছে।

আগামিকাল বৃহস্পতিবার ওই তিন ব্যক্তিকে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হবে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উত্তরা ব্যাংক দারুস সালাম শাখার সাবেক ব্যবস্থাপক খান আহসান এরতাজুল ইসলাম (৬৫)। তাঁর গ্রামের বাড়ি বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের ছিটকা গ্রামে। তাঁর বাবার নাম মো. ওয়াজেদ আলী খান।
তাঁর বিরুদ্ধে মিরপুর থানায় ১০ টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৬ সালের এপ্রিল মাসে একটি অর্থ আত্মসাৎ মামলায় ঢাকার বিশেষ জজ আদালত তাঁকে যাবজ্জীবন সাজা দেন।

বাকি দুই জনের মধ্যে বশির উদ্দিন তালুকদারের (৪২) বিরুদ্ধে ২০০৪ সালে পটুয়াখালী আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় তাঁর স্ত্রী মোসা. সালমা বেগমের দায়ের করা একটি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। যদিও ওই মামলায় পারিবারিকভাবে স্ত্রীর সঙ্গে মীমাংসা করেন বশির উদ্দিন। সালমা বেগম ২০০৮ সালে অন্য ব্যক্তিকে বিয়ে করে সংসার করছেন। ওই সংসারে এক মেয়ে ও তিন ছেলে সন্তান রয়েছে। বশির উদ্দিনের বাড়ি বাউফল পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে।

আরেকজন হলেন মো. খৈয়ম পারভেজ (৪৩)। তাঁর বিরুদ্ধে ১৯৯২ সালে রাজবাড়ী থানায় দায়ের করা প্রতারণা মামলায় আদালত তিন বছরের কারাদণ্ড দেন। তাঁর বাড়ি বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামে। তাঁর বাবার নাম আজাহার উদ্দিন সিকদার।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক সত্যতা নিশ্চিত করে বলেন,‘ঢাকার বিভিন্ন এলাকা থেকে উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম ও উপপরিদর্শক মো. আনোয়ার পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে আজ বুধবার সন্ধ্যায় বাউফল থানায় নিয়ে এসেছে। আগামিকাল বৃহস্পতিবার পটুয়াখালী আদালতে সোপর্দ করা হবে।’
নিজস্ব প্রতিবেদক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তিন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩