দশমিনায় ছয় ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৬:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ৫০৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী দশমিনা উপজেলায় বুধবার বেলা ১১ টায় উপজেলার বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্যপণ্যের মালামালের দাম জনসাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য উপজেলার বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক সাহ সোহেব অভিযান পরিচালনা করেন। এসময়ে অনিয়মের কারনে ছয় দোকান মালিককে ১৬ হাজার টাকা জরিমানা সহ সতর্ক করা হয়। বাজারে মধ্যে এক মোদি মনোহারির দোকানে চিনির প্যাকেটে মূল্য বেশি থাকায় ১১২ টাকা করে প্যাকেট চিনি সাধারণ ভক্তাদের মাঝে বিক্রি করা হয়।
পটুয়াখালী জেলার দায়িত্ব প্রাপ্ত ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহ পরিচালক সাহ সোহেব বলেন,দশমিনা উপজেলার সদর বাজারে অভিযান পরিচালনা করা হয়।যে সকল দোকানে জিনিস পত্রের মূল্য তালিকা নাই এবং মালামালের দাম বেশি রাখায় ছয়টি দোকানের মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এবং অন্যন্য সকল দোকান মালিকদের শতর্ক করা হয়েছে। অভিযান পরিচালনায় ছিলেন দশমিনা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো.আঃ রহিম ও তার সঙ্গী ফোর্স।


















