ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষকের গোপনাঙ্গ কেটে থানায় প্রবাসীর স্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
  • / ৪২৭ বার পড়া হয়েছে

স্বামী  পেশাগত কারণে থাকেন সৌদি আরবে। প্রবাসী ওই ব্যক্তির স্ত্রীকে এই সুযোগে ধর্ষণের চেষ্টা করে এক ব্যক্তি। পরে ধারালো অস্ত্র দিয়ে কৌশলে অভিযুক্তের গোপনাঙ্গ কেটে নেন প্রবাসীর স্ত্রী। পরে সেটি হাতে নিয়েই চলে যান থানায়।

বুধবার (১৫ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

পুলিশ জানিয়েছে, ধর্ষণচেষ্টার একপর্যায়ে ভুক্তভোগী ওই নারী ছুরি দিয়ে অভিযুক্ত ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেন এবং তারপরে ঘটনাটি জানাতে গোপনাঙ্গের ওই বিচ্ছিন্ন অংশ নিয়ে থানায় চলে আসেন ।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, অভিযুক্তের বয়স ২৩ বছর এবং ওই লোকটি তার বাড়িতে ‘হেলপার’ বা সহযোগী হিসাবে কাজ করেন। আর তার স্বামী সৌদি আরবে গাড়ি চালকের কাজ করেন।

ইন্ডিয়া টুডে বলছে, বুধবার বাড়িতে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই ব্যক্তি ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। ধর্ষণচেষ্টার একপর্যায়ে তিনি রান্নাঘর বন্ধ করার ভান করে নিজেকে ছাড়িয়ে নেন এবং পরে ছুরি নিয়ে ফিরে আসেন। পরে যৌন নিপীড়নের চেষ্টা করার সময় সেই ছুরি দিয়েই অভিযুক্তের যৌনাঙ্গ কেটে দেন তিনি।

এরপর ভুক্তভোগী ওই নারী থানায় গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তে ভেজা বিছানার চাদর এবং ঘটনায় ব্যবহৃত ছুরিটি জব্দ করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ধর্ষকের গোপনাঙ্গ কেটে থানায় প্রবাসীর স্ত্রী

আপডেট সময় : ১০:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩