নবনির্বাচিত বাউফল উপজেলা যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্য দোয়া মিলাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ২২১ বার পড়া হয়েছে

বাউফল উপজেলা যুবদলের নবনির্বাচিত কমিটির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মিলাদ এবং বিভিন্ন ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ) বেলা ১১টায় বাউফল উপজেলার সাবেক সংসদ সদস্যের বাসস্থান সংলগ্ন দলীয় কার্যালয়ে এ কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদার।
সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার নেতৃত্বেই বিএনপি ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেবে। যুবদলকে আরও সক্রিয় ও সংগঠিত করে মাঠপর্যায়ে আন্দোলন জোরদারের আহ্বান জানান নেতারা।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















