ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি ৬ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / ৩৭১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পুনঃনির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। সেই হিসাবে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) সারাদেশে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এর প্রেক্ষিতে আগে ৫ সেপ্টেম্বর (শুক্রবার) নির্ধারিত সাধারণ ছুটি পরিবর্তন করে ৬ সেপ্টেম্বর (শনিবার) করা হয়েছে।

দিনটিতে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ জরুরি পরিষেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে না।

এ ছাড়া ব্যাংক খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি ৬ সেপ্টেম্বর

আপডেট সময় : ১০:৪৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫