পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৪:১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / ৪৫০ বার পড়া হয়েছে

পটুয়াখালী বাউফলের শিশু মো. সাফয়ন ইসলাম (৫) খালের পানিতে ডুবে মৃত্যু বরণ করেছেন। মৃত শিশু বাউফলের কালিশুরি ইউনিয়নের পাতিলাপারা গ্রামের মো. সুমন শরীফের একমাত্র সন্তান।
শনিবার (৬ মে) দুপুর আনুমানিক ৩ ঘটকায় বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের পাঠকাঠি গ্রাম সংলগ্ন খালে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, শিশু মো. সাফয়ন ইসলাম তার মায়ের সাথে বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে যায়। শনিবার দুপুরে প্রতিদিনের ন্যায় তিনি বাড়ির অন্যান্ন শিশুদের সাথে খেলা করছিলো। দুপুর ৩ টার দিকে হঠাৎ তাকে কোথাও না দেখা গেলে তার মা সহ বাড়ির অন্যান্ন লোকজন তাকে খোঁজা শুরু করে। একপর্যায়ে তাকে বাড়ি সংলগ্ন খালে ভাসমান অবস্থায় দেখতে পারে স্বজনরা। সাথে সাথে শিশু সাফয়নকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফয়নকে মৃত ঘোষণা করে।
এই মর্মান্তিক ঘটনায় শিশু মো. সাফয়ন ইসলামের নিজ গ্রাম কালিশুরিসহ, নানা বাড়ির এলাকা দুর্গাপাশায় শোকের ছায়া বইছে।


















