সংবাদ শিরোনাম :
পুত্র বধূর নির্যাতনের শিকার হয়ে শ্বাশুরীর বিষপানে আত্মহত্যা
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৬:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ৭৭৬ বার পড়া হয়েছে

পুত্র ও পুত্রবধূর নির্যাতনের শিকার হয়ে ক্ষোভে-দুঃখে বিষপান করে আত্মহত্মা করেছেন চুনা রানী(৫৫) । বুধবার(৫ জুলাই) দিবাগত রাত ১টায় পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মধবপুর গ্রামের মাখম সাজ্জাল বাড়িতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল যান।
মৃতের স্বামী মাখম সাজ্জাল অভিযোগ করেন, তিনি ও তার স্ত্রী চুরা রানী (৬৫), ছেলে মাধব সাজ্জাল ও নাতি মাধবী সাজ্জাল একই ঘরে আলাদা বসবাস করেন। ঘরের মধ্যে পটিশন করা। ঘটনার দিন রাত ৮টার দিকে চুরা রানী তার পুত্রবধূর কাছে কিছু চাল ও ডাল চান রান্না করে খাওয়ার জন্য। কিন্তু পুত্রবধূ চাল-ডাল দিতে রাজি না হওয়ায় এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়াঝাটি চলাকালে পুত্র মাধব সাজ্জাল এসে মায়ের সাথে ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে পুত্র ও পুত্রবধূ মিলে তার স্ত্রীকে মারধর করে। তিনি ওই সময় (মাখম সাজ্জাল) ঝগড়া থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। তাকেও মারধর কার হয়।
এ ঝগড়া চলে রাত ১০টা-সাড়ে ১০ টা পর্যন্ত। এরপর মাখম সাজ্জাল তার স্ত্রী চুরা রানীকে নিয়ে ঘরে চলে যান। রাত ১টার দিকে ক্ষোভে দুঃখে চুনা রানী বিষপান করেন। রাত ৩টার দিকে তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক ডা. সোয়েব বলেন,‘ চুনা রানীকে হাসপাতালে নিয়ে আসার পর ইসিসি করে দেখি তিনি মৃত । এসময় তার মুখ থেকে গন্ধ আসছিল। ধারণা করা হচ্ছে তিনি বিষপান করতে পারেন।’
এ ব্যাপারে বগা তদন্ত কেন্দ্রের ইনচার্জকে ফোন দেয়া হলে এসআই বাদল কৃষ্ণ ফোন রিসিভ করে বলেন,‘ স্যার বাইরে আছেন। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ আমি এখন মাধবপুরে ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করে দেখছি।’
ট্যাগস :
খবর বাউফল


















