ফেইক আইডিতে সাংবাদিক আরিফুল ইসলাম সাগরের নামে অপপ্রচার, বাউফল থানায় লিখিত অভিযোগ
- আপডেট সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৩০২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে বৈশাখী টেলিভিশন ও আগামীর সময় পত্রিকার বাউফল প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ‘খবর বাউফল’-এর সহযোগী সম্পাদক আরিফুল ইসলাম সাগরের নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে । এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দুইটি ফেইক আইডি থেকে আরিফুল ইসলাম সাগরের নামে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব তথ্যের কোনো ভিত্তি নেই বলে অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে আরিফুল ইসলাম সাগরের ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। এতে তিনি সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির নামে মিথ্যা বা ভিত্তিহীন তথ্য প্রচার করে হয়রানি ও সুনাম ক্ষুণ্ন করার ঘটনায় সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা প্রয়োজন। এসব পোস্টের কারণে ভবিষ্যতে তার সম্মানহানি ও নিরাপত্তাজনিত ঝুঁকি বা ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেছেন, ফেইক আইডির বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।


















