সংবাদ শিরোনাম :
বাউফল উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন নিয়াজ হোসাইন খান
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ৩১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পটুয়াখালী জেলা শাখার অধীনস্থ বাউফল উপজেলা ছাত্রদলের নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ হোসাইন খান।
মঙ্গলবার (২৬ মে )বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক এই দায়িত্ব প্রদান করা হয়।
সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ হোসাইন খানকে দ্রুততম সময়ের মধ্যে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্যাগস :
বাউফল


















