ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বাউফল-দশমিনা সড়কে দুর্ঘটনায় নিহত-১ আহত-৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • / ৬৬৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেল ও টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে হানিফ হাওলাদার (৫৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

আজ শুক্রবার বেলা ১১ টার দিকে পটুয়াখালীর বাউফল দশমিনা আঞ্চলিক মহাসড়কের আমতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা টমটম গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটম গাড়িটি রাস্তার পাশে খাদে উল্টে পড়ে। ঘটনাস্থালেই নিহত হন টমটম গাড়ির যাত্রী হানিফ হাওলাদার। তিনি নিজেই ওই গাড়ির মালিক। এছাড়াও দুর্ঘটনা টমটম গাড়ির ভাড়া চালক, মোটরসাইকেল চালক ও আরোহী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজন রোগীকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পাই। বাকি তিনজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফল-দশমিনা সড়কে দুর্ঘটনায় নিহত-১ আহত-৩

আপডেট সময় : ০৪:০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪