সংবাদ শিরোনাম :
বাউফল দাসপাড়ায় ল্যাংড়া মুন্সির পুল-নওমালা সড়ক সংস্কার কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৪৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নে ল্যাংড়া মুন্সির পুল থেকে নওমালা বড় রাস্তা পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. রাকিবুল ইসলাম নূরের নেতৃত্বে এ সংস্কার কাজের উদ্বোধন ও বাস্তবায়ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দাসপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইব্রাহিম খলিল মাস্টার, সেক্রেটারি লুৎফর রহমানসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংস্কার কাজের ফলে ওই এলাকার মানুষের যাতায়াতের সমস্যা অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।
ট্যাগস :


















