ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফল সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপবৃত্তি ফরম পূরণে সহায়তায় ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৫২ বার পড়া হয়েছে

বাউফল সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপবৃত্তি ফরম পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কলেজ ছাত্রদল। সংগঠনের নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবী উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের ফরম পূরণে সহায়তা করেন।

এই উদ্যোগের নেতৃত্ব দেন বাউফল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও কলেজ ছাত্রদলের নেতা ইসতিয়াক রসুল সোয়েব। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বাউফল সরকারি কলেজ ছাত্রদল বদ্ধপরিকর। সাধারণ শিক্ষার্থীদের সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস উপহার দেওয়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান থাকবে।”

তিনি আরও বলেন, “ছাত্রদলের আশ্বাস, নিরাপদ ক্যাম্পাস—এই স্লোগানকে সামনে রেখে আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

সাধারণ শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফল সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপবৃত্তি ফরম পূরণে সহায়তায় ছাত্রদল

আপডেট সময় : ১১:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫