ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুর-বিড়ালের কামড়ের টিকা সরবরাহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীদের জন্য র‍্যাবিস ভ্যাকসিন (জলাতঙ্কের টিকা) সরবরাহ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে এ টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রদান করেন।

জানা গেছে, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীদের টিকার চাহিদা রয়েছে। টিকা সরবরাহের ফলে আক্রান্ত রোগীদের ভোগান্তি কমবে এবং জরুরি সময়ে চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেছেন, কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীদের কথা বিবেচনা করে উপজেলা পরিষদ থেকে র‍্যাবিস ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি, ভবিষ্যতে টিকার সংকট হবে না, ইনশাআল্লাহ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুর-বিড়ালের কামড়ের টিকা সরবরাহ

আপডেট সময় : ০৮:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬