ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে অসুস্থ পুত্রবধূকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় শ্বশুর নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • / ৬৫৭ বার পড়া হয়েছে

অসুস্থ পুত্রবধূকে চিকিৎসার জন্য বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুটো ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শ্বশুর মোঃ সেলিম সরদার (৬০) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১১টার দিকে কালাইয়া-বাউফল সড়কের বাউফল ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে। নিহত সেলিম সরদার বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক যোগে অসুস্থ পুত্রবধূ মাহফুজা বেগমকে(৩২)  চিকিৎসার জন্য বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হন শ্বশুর সেলিম সরদার।ইজিবাইকটি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় সেলিম সরদার ও তার পুত্রবধু মাহফুজা বেগম অটোরিকসা থেকে ছিটকে রাস্তায় পরে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার অল্প সময় পরে শ্বশুর সেলিম সরদার মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাউফলে অসুস্থ পুত্রবধূকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় শ্বশুর নিহত

আপডেট সময় : ০৫:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪