বাউফলে আ.লীগের ‘প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- আপডেট সময় : ০৫:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / ৩২৭ বার পড়া হয়েছে

বাউফলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল প্লাটিনাম জয়ন্ত্রী (৭৫তম প্রতিষ্ঠা বাষির্কী) উদযাপন করা হয়েছে। রবিবার (২৩ জুন) সকালে বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটা, আলোচনা সভা, দোয়া মিলাদ ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সামসুল আলম মিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোসারেফ হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য রায়হান শাকিব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ও ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. ইব্রাহিম ফারুক ও জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সিরাজ প্রমূখ।
আলোচনা সভা শেষে বেলা সাড়ে ১১টায় জনতা ভবন থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইলিশ চত্ত¡রে গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলা, পৌরসভা ও ১৫টি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৫ সহাস্ত্রাধিক নেতাকর্মী অংশ নেন।


















